Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

“হেডম থাকলে দেশে আসেন”— ছাত্রলীগের সাবেক নেতা রাব্বানীকে চ্যালেঞ্জ হাসনাতের

  • Update Time : ১২:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 112

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে দলটির নেতাকর্মীদের দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পরেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদদদাতা কোনো নেতাকর্মীর বিচার হয়নি। হাসনাতের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নেতাকর্মীদের বিচার দ্রুত কার্যকর করা।

হাসনাতের এই পোস্টের কমেন্টে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মন্তব্য করেন, “মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি।”

এর জবাবে হাসনাত আবদুল্লাহ লেখেন, “গোলাম রাব্বানী দেশে আসেন। দেশে এসে বিচার করেন। হেডম থাকলে আসেন।”

উল্লেখ্য, গোলাম রাব্বানী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। হাসনাতের এই মন্তব্যের মাধ্যমে তিনি রাব্বানীকে দেশে ফিরে এসে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

“হেডম থাকলে দেশে আসেন”— ছাত্রলীগের সাবেক নেতা রাব্বানীকে চ্যালেঞ্জ হাসনাতের

Update Time : ১২:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫