Dhaka ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

লুৎফুজ্জামান বাবর দুবাই হাসপাতালে ভর্তি, পবিত্র ওমরাহ যাত্রায় অসুস্থ

  • Update Time : ০৮:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 104

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন বাবর। ফ্লাইট চলাকালে তিনি হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। দুবাইয়ে বিমান অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়া হয়, যেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

বর্তমানে বাবর দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার বড় ছেলে লাবিব ইবনে জামান তার সঙ্গে আছেন। এর আগে, বাবরের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা আলাদা একটি ফ্লাইটে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনায় পৌঁছানোর পর জানতে পারেন যে বাবর অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি লুৎফুজ্জামান বাবর মুক্তি পান। মুক্তির পর ২০ জানুয়ারি তিনি বুকের ব্যথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে কয়েকদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বাবরের পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগ :

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

লুৎফুজ্জামান বাবর দুবাই হাসপাতালে ভর্তি, পবিত্র ওমরাহ যাত্রায় অসুস্থ

Update Time : ০৮:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫