Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পবিত্র শবে বরাত আগামীকাল, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে

  • Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 238

আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের এই রাত মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতকে ‘লাইলাতুল বরাত’ হিসেবেও উল্লেখ করে থাকেন।

সরকারি ছুটি ও প্রধান উপদেষ্টার বাণী

শবে বরাত উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই বরকতময় রজনী মহান আল্লাহর অশেষ রহমত ও বরকত নিয়ে আসে। এ রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা উন্মুক্ত করে দেন।”

তিনি আরও বলেন, “এই পবিত্র রাতে আমাদের উচিৎ অধিক পরিমাণে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, কারণ এটি রহমত, বরকত, নাজাত ও মাগফিরাতের রাত।” তিনি সকলকে মানব কল্যাণে আত্মনিয়োগ এবং ইসলামের শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মসজিদ ও ঘরে ইবাদত-বন্দেগি

এ রাতে দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচি

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬:৩৫ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করবেন। রাত ৭:১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান শবে বরাতের ফজিলত ও তাৎপর্য তুলে ধরবেন।

রাত ৮:৫০ মিনিটে ওয়াজ করবেন ড. খলিলুর রহমান মাদানি, রাত সাড়ে ৯টায় ওয়াজ করবেন সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং রাত ২:১৫ মিনিটে শবে বরাতের ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন মুফতি মিজানুর রহমান। ফজরের আগে ভোর ৫:৫০ মিনিটে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মুফতি মুহিবুল্লাহিল বাকী।

গণমাধ্যমে সম্প্রচার

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

ইবাদত ও বিশেষ মোনাজাত

এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত কাটাবেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করবেন।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

পবিত্র শবে বরাত আগামীকাল, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে

Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫