Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কদু বাহিনীর সদস্য গ্রেফতার

  • Update Time : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 189

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কংশনারায়নপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অংশ নেয় যৌথ বাহিনী।

মঙ্গলবার (৩ জুন) রাত ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। চন্দ্রগঞ্জ থানা পুলিশের মোবাইল টহল ৬/৩ টিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম (পিপিএম) ও যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানের সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের উত্তর পাশের বাগানে ডাকাতদল অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ পালিয়ে গেলেও লুৎফুর রহমান হিরন (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হিরন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে কুখ্যাত কদু আলমগীর বাহিনীর সক্রিয় সদস্য।

অভিযানে একটি চেনি, তিনটি দা, বারটি লোহার পাইপ, একটি হাতুড়ি, একটি রেঞ্চ এবং একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “ডাকাতির প্রস্তুতির গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কদু বাহিনীর সদস্য গ্রেফতার

Update Time : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫