Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৭৩ ধাপ ওপরে থাকা মিয়ানমারকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৭:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত । এশিয়া কাপের দোরগোড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বে গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দলের জয়ের নায়িকা ছিলেন ঋতু পূর্ণা চাকমা। তিনি প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে দলের হয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ে বাংলাদেশ নারী দল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল, যা ইতিহাসে প্রথমবারের মতো।

মিয়ানমার বর্তমানে ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ ওপরে। কিন্তু শক্তির এই বিশাল ব্যবধানও বাংলাদেশের দৃঢ় সংকল্পের সামনে টিকতে পারেনি। এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ে মিয়ানমারের কাছে ০-৫ গোলে হারের বদলাও নেওয়া হয়েছে।

এই জয়ে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওঠার একদম কাছাকাছি পৌঁছে গেছে। আগামী ৫ জুলাই গ্রুপ সি-র শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান — যাদের গ্রুপের সবচেয়ে দুর্বল দল হিসেবে বিবেচনা করা হয়। সেই ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে লাল-সবুজের মেয়েরা।

দেশ এখন প্রহর গুনছে একটি সোনালী অধ্যায় রচনার প্রত্যাশায়।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

৭৩ ধাপ ওপরে থাকা মিয়ানমারকে হারিয়ে দিল বাংলাদেশ

Update Time : ০৭:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫