Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সংকটে দল, লড়াইয়ে শান্ত – ফিফটি তুলে দিলেন অধিনায়ক!

  • Update Time : ০৫:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 97

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেও চাপে পড়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। তবে এই ধ্বংসস্তুপের মাঝেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ধৈর্য ও দৃঢ়তায় তুলে নিয়েছেন এক মূল্যবান ফিফটি।

ভালো শুরু, তবে টপ অর্ডারের ব্যর্থতা

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দলকে ভালো শুরু এনে দেন। শান্ত শুরুতে কিছুটা ধীরগতিতে ব্যাট করলেও পরে রানের গতি বাড়ান। অন্যদিকে, তানজিদ তামিম শুরু থেকেই বেশ সাবলীল ব্যাটিং করেন। উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। তবে ব্যক্তিগত ২৪ রানে তানজিদ তামিম আউট হলে ভাঙে এই জুটি।

এরপর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করে তিনি উইল ও’রুর্কের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দেন।

হৃদয়-মুশফিকের ব্যর্থতা, শান্তর লড়াই

আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়ের দিকে ছিল অনেক প্রত্যাশা। তবে এই ম্যাচে তিনি ব্যর্থ। ২৪ বলে মাত্র ৭ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমও বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ৫ বলে ২ রান করে তিনি আউট হয়ে যান।

একপ্রান্তে উইকেট হারানোর মিছিল চললেও শান্ত ছিলেন অবিচল। ধৈর্য ধরে ব্যাট করে ৭১ বলে তুলে নেন অর্ধশতক। দলের বিপর্যয়ের মুহূর্তে তাঁর ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। শান্তর ব্যাটে ভর করে দল বড় সংগ্রহের দিকে এগোতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

সংকটে দল, লড়াইয়ে শান্ত – ফিফটি তুলে দিলেন অধিনায়ক!

Update Time : ০৫:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫